চৈত্র মাস পড়তে না পড়ে গরমের সাথে বেড়ে গিয়েছে সূর্যের তাপ। আর গরমে আখের রস যেন প্রাণে শীতল পরশ বুলিয়ে দেয়। গরমের মৌসুমে এই আখ পছন্দ করেন না—এমন লোক কমই আছে।
এই সময়টায় বাজারে আখের কদরও একটু অন্য রকমের। এবার আখ চাষে ব্যাপকভাবে লাভবান হয়েছেন উত্তর দিনাজপুর জেলার মুস্তাফা নগরের কৃষকেরা। এলাকায় মাঠজুড়ে এখন আখের সমারোহ। আখ চাষিরা ইতিমধ্যে তাদের জমি থেকে আখ তুলে বিক্রি শুরু করে দিয়েছেন। আশাতীত ফলন ও ভালো দাম পেয়ে খুশি আখ চাষিরা। চাষিরা জানান অন্যান্য ফসলের তুলনায় আখের চাষে লাভের মুখ দেখা যায দ্বিগুণ। উল্লেখ্য অনুকূল আবহাওয়া আর ভালো ফলনে দিন দিন বাড়ছে আখের চাষ। সহজেই বাজারজাত করণের সুবিধা ও অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় কৃষকরা আখ চাষে আগ্রহী হয়ে উঠছেন। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জেলায় আখ চাষের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন চাষীরা। উঁচু ও তুলনা মূলক কম উর্বর মাটিতে অন্যান্য ফসলের তুলনায় আখের উৎপাদন বেশি। চাষিরা জানান বহু পাইকার বাইরে থেকে আসে তাদের কাছে আখ কিনতে। পাইকাররা জেলার বিভিন্ন হাট-বাজারে তাদের আখ পাইকারি ও খুচরা দরে বিক্রি করেন। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি তার আখ যাচ্ছে কুশমণ্ডি, ইটাহার, মালদা সহ বিভিন্ন জেলা গুলিতে। আখ চাষে পরিশ্রমের তুলনায় লাভ যেমন বেশি তেমনি বাজারে চাহিদাও বেশি। এছাড়াও চারা হিসেবে প্রতিটি আখের ডগা বিক্রি হয় দুই থেকে তিন টাকায়।
শান্তি দেবশর্মা নামে এক কৃষক জানান, অন্যান্য ফসলের তুলনায় আখ চাষ করে একটু লাভ বেশি হয়। অন্যান্য ফসলে একবারে টাকা পায় না কিন্তু আখ চাষ করে তারা একবারে মোটা টাকা পায়। সেই তুলনায় খাটনিও কম। তাদের আখ উত্তর দিনাজপুর সহ পাশের জেলা দক্ষিন দিনাজপুর ও মালদার বেশ কিছু এলাকায় যায়। প্রতিবছর তারা আখ চাষ করে থাকেন। চৈত্র -বৈশাখ মাসে আখের চাহিদাটা একটু বেশি। কারন গরমটা ভালো পড়ে।
আখের পাইকার পরিমল সরকার ও ভক্ত রায় জানান, তিনি প্রতি বছর মুস্তাফা নগর গ্রাম থেকে আখ কিনে এনে বাজারে বিক্রি করেন। তারা ৯০০ টাকা কুইন্টাইল দরে কিনে থাকে। চৈত্র-বৈশাখ মাসে আখের চাহিদা বেশি থাকে। খুচরা বাজারে প্রতি পিস আখ বিক্রি হয় ২০ থেকে ৩০ টাকা। এই গরমের মরশুমে আখের চাহিদা সব থেকে বেশী। আখ কিনে এনে তা রস করে বাজারে বিক্রি করেন। ১০-২০ টাকা প্রতি গ্লাসে আখের রস বিক্রি হয। একটু গরমেই পথচারীরা আসেন আখের রসে গলা ভিজিয়ে সামান্য তৃষ্ণা নিবারণ করার জন্য।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/yUysarBt-kE